ঝুঁকির মাঝে পড়ে গিয়েছিল প্রোটিয়ারা। ১০.২ ওভারে ৭৭ রানে ৫ উইকেট হারিয়ে বসেছিল তারা। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
ইডেন গার্ডেনে প্রথম সেমিফাইনালে টসে হেরে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৬৯ রান করে দক্ষিণ আফ্রিকা। ফাইনালে পৌঁছাতে নিউজিল্যান্ডের এখন করতে হবে ১৭০ রান।
ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা ডি কক-ডেভিড মিলাররা এদিন সুবিধা করতে পারেননি। দ্বিতীয় ওভারেই পরপর দুই বলে ফেরেন ডি কক (১০) ও রায়ান রিকেল্টন (০)।
এরপর এইডেন মার্করাম ও ব্রেভিস মিলে ৩৫ বলে ৪৩ রানের জুটি গড়েন। তবে মার্করামও থিতু হতে পারেননি, ২০ বলে ১৮ রান করে রাচীন রবিন্দ্রের শিকার হন তিনি। তবে বড় ধাক্কা আসে ১০ ওভার শেষে। ওভারের শেষ বলে রাবিন্দ্রের দ্বিতীয় শিকার হন ডেভিড মিলার, ছন্দে থাকা এই ব্যাটার ফেরেন ৬ রান নিয়ে। আর ১ বল পরেই ব্রেভিসও ফেরেম সাজঘরে। ২৭ বলে ৩৪ করে আউট হন তিনি।
এরপর ট্রিস্টান স্টাবসকে নিয়ে মার্কো জানসেন প্রতিরোধ গড়ে তুলেন। মাত্র ৪৮ বলে গড়েন ৭৩ রানের জুটি। ২৪ বলে ২৯ করে আউট হন স্টাবস। তবে জানসেন তুলে নেন ফিফটি।
শেষ পর্যন্ত ৩০ বলে ২ চার ও ৫ ছক্কায় ৫৫ রান নিয়ে অপরাজিত থাকেন জানসেন। বাকিদের আর কেউ রান না পেলেও ১৬৯ রানে পৌঁছায় প্রোটিয়ারা। ম্যাট হেনরি, রবিন্দ্র ও ম্যাকুচি নেন ২টি করে উইকেট।



