আফিফের সেঞ্চুরিতে সাউথের দাপুটে জয়

দুজনই তুলে নেন অর্ধশতক। নাঈম ৭৬ বলে ৬৯ রান করে আউট হন। রবিন সাজঘরে ফেরার আগে ৭৬ বলে করেন ৬৩ রান। এরপর দলের হাল ধরেন অধিনায়ক মাহিদুল ইসলাম।

নয়া দিগন্ত অনলাইন
আজ দারুণ একটি সেঞ্চুরি করেন আফিফ হোসেন
আজ দারুণ একটি সেঞ্চুরি করেন আফিফ হোসেন |সংগৃহীত

সেন্ট্রাল জোনকে উড়িয়ে বিসিএলে দাপুটে শুরু সাউথ জোনের। রাজশাহীতে সোমবার মেহেদী মিরাজদের ৭ উইকেটে হারিয়েছে তারা। জয়ের নায়ক আফিফ হোসেন।

রাজশাহীতে টসে হেরে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৬৪ রান করে সেন্ট্রাল। জবাবে আফিফের ৮ চার ও ৫ ছক্কার ৮৬ বলে ১০০ রানে ৪৫.৩ ওভারেই জিতে যায় সাউথ।

রান তাড়ায় অবশ্য শুরুতেই সৌম্য সরকারের (০) উইকেট হারায় সাউথ জোন। তবে আনিসুল ইসলামের ৪৩ ও জাওয়াদ আবরারের ৪০ রান দলকে পথ দেখায়। ২৩.৩ ওভারে স্কোর দাঁড়ায় ১০৮/৩।

তাদের দুজনের বিদায়ের পর দলের হাল ধরেন আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ মিথুন। ১৫৯ রানের জুটি গড়েন তারা দুজনে। তাতেই ৪.৩ ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত হয় সাউথ জোনের।

মিথুন ৬৫ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন। বল হাতে সেন্ট্রালের হয়ে আবুহায়দার রনি, সাইফ হাসান ও ওয়াসি সিদ্দিকী নেন ১টি করে উইকেট।

এর আগে উদ্বোধনী জুটিতে ৩৪ রান তোলেন সাইফ হাসান ও নাঈম শেখ। তবে ৩৫ বলে ১৯ রান নিয়ে সাইফ আউট হলে ভাঙে সেই জুটি। তবে দ্বিতীয় উইকেটে ৯৩ জুটি গড়ে বড় রানের ভিত গড়েন নাঈম ও মাহফিজুল ইসলাম।

দুজনই তুলে নেন অর্ধশতক। নাঈম ৭৬ বলে ৬৯ রান করে আউট হন। রবিন সাজঘরে ফেরার আগে ৭৬ বলে করেন ৬৩ রান। এরপর দলের হাল ধরেন অধিনায়ক মাহিদুল ইসলাম।

তবে আরিফুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন সৈকতরা অন্যপ্রান্ত থেকে তাকে সঙ্গ দিতে পারেননি। ৭৩ বলে ৬৭ রান করে থামেন মাহিদুল। সাউথের হয়ে তানভীর ও সৌম্য দুটি করে উইকেট পান।