নিউজিল্যান্ড সফরের জন্য দক্ষিণ আফ্রিকা দল ঘোষণা

১৫ সদস্যের দলে নতুন মুখ ৫ জন। তবে এখানেও আছে চমক। নতুন ডাক পাওয়া জর্ডান হারমান হলেন রুবিন হারমানের ভাই। আর ইথান বশ হলেন কর্বিন বশের ছোট ভাই।

নয়া দিগন্ত অনলাইন

বিশ্বকাপ এখনো শেষ হয়নি, তবে এর মাঝেই নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। ৫ নতুন মুখ নিয়ে করেছে দল ঘোষণা।

বিশ্বকাপ শেষেই নিউজিল্যান্ড সফরে যাবে দক্ষিণ আফ্রিকা দল। যেখানে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে প্রোটিয়ারা। সিরিজের জন্য আজ (শুক্রবার) ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।

পাঁচ ম্যাচের সিরিজ শুরু হবে ১৫ মার্চ এবং শেষ হবে ২৫ মার্চ। টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকা বেশিরভাগ দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় এই ট্যুরে থাকছেন না। সিরিজে দলের নেতৃত্ব দেবেন কেশভ মহারাজ।

১৫ সদস্যের দলে নতুন মুখ ৫ জন। তবে এখানেও আছে চমক। নতুন ডাক পাওয়া জর্ডান হারমান হলেন রুবিন হারমানের ভাই। আর ইথান বশ হলেন কর্বিন বশের ছোট ভাই।

দক্ষিণ আফ্রিকা দল: কেশভ মহারাজ (অধিনায়ক), ওটনেইল বার্টম্যান, ইথান বশ, জেরাল্ড কোয়েৎজি, টনি ডি জর্জি, কনর এসটারহুজেন, ডিয়ান ফোরেস্টার, জর্ডান হারমান, রুবিন হারমান, জর্জ লিন্ডে, এনকোবানি মকোএনা, আন্দিলে সিমেলান, লুথো সিপামলা, প্রেনেলান সুব্রায়েন ও জেসন স্মিথ।