পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরের ড্রাফটে বাংলাদেশের ৫০ জন ক্রিকেটার আছেন।
পিএসএলের ইতিহাসে প্রথমবারের মতো ড্রাফট থেকে নিলাম অনুষ্ঠিত হবে।
বিদেশী খেলোয়াড়দের তালিকায় অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের পর বাংলাদেশ থেকে তৃতীয় সর্বোচ্চ খেলোয়াড় ড্রাফটে আছে।
আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নিলামে মোট ৬০ জন অস্ট্রেলিয়ার এবং ৫৭ জন ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় ড্রাফটে আছেন।
এখন পর্যন্ত সরাসরি চুক্তিতে দল পাওয়া ছয়জনের মধ্যে একমাত্র বাংলাদেশী ক্রিকেটার হিসেবে মোস্তাফিজুর রহমানকে নিয়েছে লাহোর কালান্দার্স।
বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২.২০ কোটি পাকিস্তানি রুপির তালিকায় আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান, অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম এবং জাকির হাসান।
১.১০ কোটি পাকিস্তানি রুপির ক্যাটাগরিতে রাখা হয়েছে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস, ওয়ানডে দলনেতা মেহেদি হাসান মিরাজ, টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, পেসার তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলামকে।
৬০ লাখ পাকিস্তানি রুপির ক্যাটাগরিতে নাইম শেখ, সাব্বির রহমান, আকবর আলী, আলিস আল ইসলামসহ বেশ কয়েকজন নতুন খেলোয়াড় আছেন।
অন্যান্য বিদেশী খেলোয়াড়দের মধ্যে ড্রাফটে শ্রীলঙ্কার ৪৭ জন, সংযুক্ত আরব আমিরাতের ৩৭ জন, আফগানিস্তানের ৩৬ জন, ইংল্যান্ডের ৩৫ জন, দক্ষিণ আফ্রিকার ৩৩ জন এবং নিউজিল্যান্ডের ৩২ জন খেলোয়াড়কে রাখা হয়েছে।
এছাড়াও যুক্তরাষ্ট্রের ২০ জন, আয়ারল্যান্ডের ১৩ জন, জিম্বাবুয়ের ১১ জন খেলোয়াড়ও আছেন।
পিএসএলের ১১তম আসরে ড্রাফটে থাকা বাংলাদেশের খেলোয়াড়দের তালিকা
পাকিস্তানি রুপি ২.২০ কোটি (প্রায় ৯৬ লাখ টাকা) : সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, জাকির হাসান।
পাকিস্তানি রুপি ১.১০ কোটি (প্রায় ৪৮ লাখ টাকা) : রিশাদ হোসেন, হাসান মাহমুদ, জিশান আলম, লিটন দাস, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়, নাহিদ রানা, তানভীর ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, রিপন মন্ডল, মাহেদী হাসান, শামীম পাটোয়ারী, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, ইয়াসির আলী।
পাকিস্তানি রুপি ৬০ লাখ (প্রায় ২৪ লাখ টাকা) : আবদুল গাফ্ফার সাকলাইন, আবু হায়দার রনি, আফিফ হোসেন, আহরার আমিন, আকবর আলী, আলিস আল ইসলাম, আরিফুল ইসলাম, আরিফুল ইসলাম জুনিয়র, জাকের আলী অনিক, সৈয়দ খালেদ আহমেদ, মাহিদুল ইসলাম অঙ্কন, নাসির হোসেন, সাব্বির রহমান, মৃতুঞ্জয় চৌধুরী, নাইম শেখ, সাইফুদ্দিন, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, নাঈম হাসান, রকিবুল হাসান, রনি তালুকদার, সাইফ হাসান, শহিদুল ইসলাম, সৌম্য সরকার, তানজিম হাসান সাকিব।



