এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-১ ও ওয়ার্ল্ড আরচ্যারী প্যারা সিরিজে অংশ নিতে আজ শুক্রবার (২০ মার্চ) রাতে থাইল্যান্ডের উদ্দেশে দেশ ত্যাগ করবে ১৩ সদস্যবিশিষ্ট বাংলাদেশ আরচ্যারী দল।
থাইল্যান্ডের ব্যাংককে আগামী ২১-২৮ মার্চ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট এবং ৩১ মার্চ-৫ এপ্রিল ওয়ার্ল্ড আরচ্যারী প্যারা সিরিজ অনুষ্ঠিত হবে। রিকার্ভ ও কম্পাউন্ড উভয় ইভেন্টে বাংলাদেশ পুরুষ ও নারী দল অংশ নিবে।
বাংলাদেশ দল :
রিকার্ভ পুরুষ আরচ্যার :
রামকৃষ্ণ সাহা, মো: রাকিব মিয়া ও আব্দুর রহমান আলিফ
রিকার্ভ নারী আরচ্যার :
সোনালী রায়
কম্পাউন্ড পুরুষ আরচ্যার :
ঐশ্বর্য্য রহমান, নেওয়াজ আহমেদ রাকিব ও হিমু বাছাড় কমপাউন্ড নারী আরচ্যার
মোসা: কুলছুম আক্তার মনি, জোমা আক্তার (প্যারা আরচ্যার) ও বন্যা আক্তার
প্রশিক্ষক ও ম্যানেজার : মো: নূরে আলম, মো: ইমদাদুল হক মিলন ও মার্টিন ফ্রেডরিক।
বাংলাদেশ আরচ্যারী দল নয়টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। ইভেন্টগুলো হলো : রিকার্ভ পুরুষ একক ইভেন্ট, রিকার্ভ নারী একক ইভেন্ট, রিকার্ভ পুরুষ দলগত ইভেন্ট, রিকার্ভ মিশ্র দলগত ইভেন্ট, কম্পাউন্ড পুরুষ একক ইভেন্ট, কম্পাউন্ড নারী একক ইভেন্ট, কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্ট, কম্পাউন্ড নারী দলগত ইভেন্ট ও কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্ট।
সূত্র : বাসস



