নয়া দিগন্ত ডেস্ক
তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানের রিয়াদ সফর সৌদি আরবের গণমাধ্যমে ব্যাপক গুরুত্ব পেয়েছে। এই সফরে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে দ্বিপীয় সহযোগিতা বৃদ্ধি ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং একটি যৌথ বিনিয়োগ ফোরামে অংশ নিয়েছেন। সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তিও স্বারিত হয়েছে। গত মঙ্গলবার শুরু হওয়া এই সফরে তুরস্ক ও সৌদি আরবের মধ্যকার ক্রমবর্ধমান সম্পর্কের বিষয়টি সৌদি গণমাধ্যমের খবরে প্রাধান্য পায়। সৌদি পত্রিকা ওকাজ বুধবার তাদের প্রথম ও নবম পৃষ্ঠায় এরদোগানের সফরের খবর প্রকাশ করে। এতে দুই নেতার আলোচনার খবর এবং একটি বড় ছবি ছাপানো হয়। পত্রিকার খবরে সৌদি বিনিয়োগমন্ত্রী খালিদ আল-ফালিহকে উদ্ধৃত করে বলা হয়, সৌদি আরবে তুর্কি কোম্পানিগুলোর সরাসরি বিনিয়োগ ২০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। তিনি উল্লেখ করেন যে, এই দুই দেশ মিলে অঞ্চলের জিডিপির ৫০ শতাংশ নিয়ন্ত্রণ করে, যা দুই দেশের সহযোগিতার গতিশীলতাকে স্পষ্ট করে।
সৌদি পত্রিকা আল-রিয়াদও তাদের প্রথম পৃষ্ঠায় প্রেসিডেন্ট এরদোগানের সফরের খবর গুরুত্বসহকারে প্রকাশ করেছে। ‘দৃঢ় সম্পর্ক’ শিরোনামের সম্পাদকীয়তে পত্রিকাটি লেখে, ‘সৌদি আরব ও তুরস্কের মধ্যকার দৃঢ় সম্পর্ক রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা েেত্র গভীর ও ক্রমবর্ধমান অংশীদারিত্বের প্রকাশ। এটি আরব ও ইসলামি বিশ্বের দু’টি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের মধ্যে সহযোগিতার গুরুত্ব সম্পর্কে তাদের অভিন্ন বোঝাপড়াকে প্রতিফলিত করে।’
সম্পাদকীয়তে আরো বলা হয়, ‘রিয়াদ ও আঙ্কারার মধ্যে এই কৌশলগত সম্পর্ক পারস্পরিক স্বার্থ এবং রাজনৈতিক সদিচ্ছার ফল, যা আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধি এবং অঞ্চলের জন্য একটি ভারসাম্যপূর্ণ ভবিষ্যৎ গড়ার ল্েয কাজ করছে।’ এতে উল্লেখ করা হয় যে, সংলাপ ও বাস্তবমুখী সহযোগিতার মাধ্যমে সৌদি-তুর্কি সম্পর্ক একটি গুণগত মানে পৌঁছেছে, যা যৌথ নীতি প্রণয়নে এবং আঞ্চলিক স্বার্থ রায় ভূমিকা রাখছে।
সৌদি আল-আখবারিয়া টিভি চ্যানেল গত মঙ্গলবার প্রেসিডেন্ট এরদোগানের সফরের ওপর বিশেষ কাভারেজ দেয়। তাদের ‘আল রিয়াদ হিয়ার’ অনুষ্ঠানে এই সফরকে ‘গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা’ হিসেবে অভিহিত করা হয়। অনুষ্ঠানে বলা হয়, যুবরাজ এবং তুর্কি প্রেসিডেন্ট এমন সব সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখছেন যা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতায় প্রভাব ফেলবে। এ ছাড়া চ্যানেলের সান্ধ্যকালীন সংবাদে নবায়নযোগ্য শক্তি উৎপাদন প্রকল্পে দুই দেশের সরকারি চুক্তি স্বারের বিষয়টি তুলে ধরা হয়। সৌদি প্রেস এজেন্সিও (এসপিএ) মঙ্গলবার তুর্কি প্রেসিডেন্টের সফরের ওপর একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে। সৌদি আরব সফর শেষে বুধবার প্রেসিডেন্ট এরদোগান সরকারি সফরে মিসরের কায়রোতে পৌঁছেন।



