হিউম্যান রাইটস অ্যালাইভের সভাপতি শিব্বির মাহমুদ, সম্পাদক আওলাদ হোসেন

Printed Edition
শিব্বির মাহমুদ ,     কাজী আওলাদ হোসেন
শিব্বির মাহমুদ , কাজী আওলাদ হোসেন

বাংলাদেশে আন্তর্জাতিক মানের মানবাধিকার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘হিউম্যান রাইটস অ্যালাইভ’। জাতিসঙ্ঘের মানবাধিকার সনদ অনুসরণ করে আর্তমানবতার সেবা, বৈশ্বিক মানবাধিকার রক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে সংস্থাটি মাঠে নেমেছে। আন্তর্জাতিক যোগাযোগ রক্ষা, প্রবাসীদের আইনি সহায়তা প্রদান এবং বৈশ্বিক জলবায়ু ও শরণার্থী সঙ্কট নিরসনে সংস্থাটি কাজ করবে।

গত সোমবার সংস্থাটির গুলশান কেন্দ্রীয় কার্যালয়ে বিশিষ্ট সমাজসেবক ও দানবীর মোজাফফর আহমেদকে সভাপতি করে উপদেষ্টা পরিষদ এবং একটি শক্তিশালী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান শিব্বির মাহমুদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশনের (আরঅনপা) সভাপতি কাজী আওলাদ হোসেন।

মোজাফফর আহমেদের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা হলেন- ইন্টারন্যাশনাল পুলিশ অ্যাসোসিয়েশন (আইপিএ) সদস্য পিয়ার জর্জ কারেন্সি ও অ্যাডভোকেট লুডোভিকা বাস্তরী, ব্যারিস্টার শারমিন তাবাসসুম মাহমুদ, মাহবুব মোল্লা সোহাগ, সরদার সাইদুল করিম, লুৎফর রহমান হিমু, রেহান উদ্দিন দুলাল, মো: শাহাবুদ্দিন খান, আবুল কালাম আজাদ, নাজমিন সুলতানা ও ডা: বিকাশ চন্দ্র সরকার।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম খান ফয়সাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সরোয়ার হোসেন, সহ-সাংগঠনিক লেফটেন্যান্ট মো: শহীদুল্লাহ (অব:), আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক খাইরুল হাসান পলাশ, মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল আহমেদ ভূঁইয়া, সংস্কৃতি ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মনির হোসেন, তথ্য গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম, অর্থবিষয়ক সম্পাদক গুলজার হোসেন, শিক্ষাবিষয়ক সম্পাদক ওমর ফারুক, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান এবং প্রচার সম্পাদক কাজী আশিকুর রহমান।

কমিটির সদস্যরা হলেন- এরশাদ হোসেন চৌধুরী, আব্দুল কাদের, রাশেদুল ইসলাম, লাবিবজ্জামান বকশি, সিকদার বিপ্লব, আফরিন তাবাসসুম, মো: ইসমাইল হোসেন, গোলাম আহমেদ সবুজ ও জুয়েল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, সংস্থাটির আন্তর্জাতিক সদর দফতর ইতালির ভেনিসে অবস্থিত। বিজ্ঞপ্তি।