চট্টগ্রামে যুবকের মৃত্যু ঘিরে ধূ¤্রজাল

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় মোহাম্মদ মামুন (১৮) নামে এক যুবকের মৃত্যু ঘিরে রহস্য সৃষ্টি হয়েছে। নিহতের শ^শুরবাড়ির লোকজন বলছেন আত্মহত্যা। অন্যদিকে তার পরিবারের দাবি, পরিকল্পিতভাবে মামুনকে খুন করা হয়েছে।

শুক্রবার বিকেলে নাজিরপাড়া এলাকার একটি বাসা থেকে মোহাম্মদ মামুনের লাশ উদ্ধার করা হয়। মামুন নগরের ৪১ নম্বর ওয়ার্ডের চরপাড়া গোল্ডেন ব্রিজ এলাকার মো: নেজামের ছেলে।

নিহতের মামা মো: আসকান্দর জানান, মামুনের সাথে সামিয়া আক্তার লাইসা (১৬) নামে এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি মেয়েটির পরিবার মেনে না নেয়ায় বিভিন্ন জটিলতা তৈরি হয়। একপর্যায়ে মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়। পরে আদালতের শর্তে তাদের বিয়ে হয়।

তিনি আরো অভিযোগ করেন, বিয়ের পর মামুন শ্বশুরবাড়িতে থাকতেন এবং সেখানে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি তারা আলাদা বাসায় থাকতে শুরু করেন। ঘটনার দিন জুমার নামাজ শেষে বাসায় যাওয়ার পর বিকেলে তার মৃত্যুর খবর পান। তিনি বলেন- ‘আমার ভাগিনা আত্মহত্যা করার ছেলে না, তাকে হত্যা করা হয়েছে’।

পতেঙ্গা থানা-এর উপপরিদর্শক (এসআই) আকতার হোসেন জানান, মৃতদেহের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থলের পরিস্থিতি সন্দেহজনক হওয়ায় বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।