সাংবাদিকতায় অবদানে নয়া দিগন্তের মফিদুল ইসলামকে সম্মাননা

Printed Edition
সম্মাননা গ্রহণ করছেন নয়া দিগন্তের সংবাদদাতা মফিদুল ইসলাম  : নয়া দিগন্ত
সম্মাননা গ্রহণ করছেন নয়া দিগন্তের সংবাদদাতা মফিদুল ইসলাম : নয়া দিগন্ত

পীরগাছা (রংপুর) সংবাদদাতা

গণসংযোগ ও সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক মফিদুল ইসলাম সরকারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে আয়োজিত স্বাধীনতা নারী উদ্যোক্তা ফোরামের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় উদ্যোক্তা সম্মেলন-২০২৬ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেয়া হয়।

‘নারীর স্বাধীনতাই শক্তি’ স্লোগানে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. মোহাম্মদ আবু তাহের এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে অবদানের জন্য আরো বেশ কয়েকজনকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি, নারী উদ্যোক্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বাধীনতা নারী উদ্যোক্তা ফোরামের প্রধান উপদেষ্টা এসএম দেলোয়ার জাহান। সঞ্চালনা করেন জাহানারা রেখা ও তাসনোভা তুশিন।