অগ্রণী ব্যাংকে ফাউন্ডেশন কোর্সের উদ্বোধন

Printed Edition

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ৯৬ ও ৯৭তম অফিসার (ক্যাশ) ব্যাচের ৩০ কর্মদিবসব্যাপী ফাউন্ডেশন কোর্সের উদ্বোধন করা হয়েছে। শনিবার এবিটিআইয়ে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো: আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক রূবানা পারভীন ও মহাব্যবস্থাপক মো: জালাল উদ্দিন। এবিটিআই-এর পরিচালক ও উপমহাব্যবস্থাপক ফারজানা বেগমের সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সে দুটি ব্যাচে বিভিন্ন শাখার ৮০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। এ সময় ব্যবস্থাপনা পরিচালক মো: আনোয়ারুল ইসলাম প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা ও নৈতিকতার সাথে ব্যাংকিং পেশায় নিজেদের গড়ে তোলার গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। বিজ্ঞপ্তি।