আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ)-এর অধীনে আইআইইউসি বিজনেস ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘১ম আইআইইউসি বিজনেস ফেস্ট ২০২৫’ উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিন ‘সিনার্জি’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডিবিএ-এর বিভাগীয় প্রধান প্রফেসর ড. নেজামুল হকের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আলী আজাদী, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিবিএ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিজনেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ মোহাম্মদ আহসানুল মামুন, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. আব্দুল হামিদ চৌধুরী, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের হেড অব এইচআর আরিফ আহমেদ, ডিবিএ বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল ইসলাম, প্রভাষক ড. আবুল কালাম আজাদ, বিজনেস ক্লাবের জেনারেল সেক্রেটারি রাহাত শাহরিয়ার ও মালিয়াত নিয়াজসহ ক্লাবের অন্যান্য নির্বাহী সদস্যরা। বিজ্ঞপ্তি।



