নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ২০২৬ সালের সামার সেমিস্টারের ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এনএসইউ ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে চারটি স্কুলে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য ১০ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেয়।
স্কুল চারটি হলো : স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস, স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স।
পরীক্ষার হল পরিদর্শন শেষে সমবেত অভিভাবকদের উদ্দেশে এনএসইউর ভিসি অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, এনএসইউতে আমরা শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রতিক সময়ে রথ্যাঙ্কিংয়ে এনএসইউর বেশ কিছু সাফল্য এসেছে। আপনারাও আমাদের ওপর আস্থা রেখেছেন, এজন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি, এনএসইউর সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে নতুন শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি দেশের অগ্রগতিতেও ভূমিকা রাখবে।
এনএসইউর প্রোভিসি অধ্যাপক নেছার ইউ. আহমেদ বলেন, রেকর্ড সংখ্যক শিক্ষার্থী এবার এনএসইউতে ভর্তি পরীক্ষা দিয়েছে। শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহের বিষয়টিকে আমরা সাধুবাদ জানাই। এনএসইউ পরিবারের সবার প্রচেষ্টায় আমরা গুণগত মানের শিক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিজ্ঞপ্তি।



