এবারো চীনের কাছে ২ গোলে হার

Printed Edition
সাগরিকাকে বাধা দিচ্ছেন চীনের ফুটবলার	: বাফুফে
সাগরিকাকে বাধা দিচ্ছেন চীনের ফুটবলার : বাফুফে

চীন ২-০ বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

অহেতুল ফাউল করে দলের সর্বনাশ করাটা বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের অভ্যাসে পরিণত হয়েছে। আগের ম্যাচে ২ গোলে লিড নিয়েও আফরিন ও নবীরনের অবিবেচকরে মতো করা ফাউলে দুই পেনাল্টিতে সমতা এনেছিল থাইল্যান্ড। এরপর আরেক ভুল পাসকে পুঁজি করে ম্যাচ ৩-২ এ জিতে নিয়েছিল থাই নারী দল। থাইল্যান্ডের চেয়ে শক্তিতে অনেক এগিয়ে চীন। এ যাদের ফিফা র‌্যাংকিং ১৬। সেখানে ১১৩-তে থাকা বাংলাদেশ দল গতকাল এএফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবলের চূড়ান্ত পর্বের ম্যাচে প্রথমার্ধ রেখেছিল গোলশূন্য। তবে বিরতির পরপরই ডিফেন্ডারদের ভুলে চীনের লিড নেয়া। এরপর ৭৭ মিনিটে বক্সের বাইরে অযথাই বিপক্ষ ফুটবলারকে ফাউল করেন মিডফিল্ডার মৌমিতা খাতুন। তার ধাক্কা দিয়ে ফেলে দেয়ার ফলে সৃষ্ট ফ্রি-কিক থেকে চীন দ্বিতীয় গোল করে। ফলে সিনিয়র নারী এশিয়ান কাপের মতোই অনূর্ধ্ব-২০ দলও চীনের কাছে ০-২ গোলে হারলো। এ হারের ফলে বাংলাদেশকে এখন ৭ এপ্রিলের ম্যাচে জিততেই হবে ভিয়েতনামের বিপক্ষে।

তবে এ যে অহেতুক ফাউল করে দ্বিতীয় গোলটি হজম এর জের হয়তো টানতে হতে পারে অর্পিতা বিশ্বাসদের। কারন তিন গ্রুপের তিনটি তৃতীয় হওয়া দলের মধ্যে সেরা দুইয়ে থাকতে হলে ভিয়েতনামের বিপক্ষে জয়ের বিকল্প নেই। সে সাথে গোল পার্থক্যে ভালো অবস্থানে থাকতে হবে। দুই ম্যাচে বাংলাদেশ ৫ গোল হজম করে দিয়েছে ২ গোল। ফলে তাদের গোল পার্থক্য -৩। গ্রুপে তৃতীয় হয়ে নক আউট পর্বে যাওয়ার জন্য ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান ও জর্দান এবং ‘সি’ গ্রুপে চাইনিজ তাইপে ও ভারত।

প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়া ২-০ গোলে উজবেকিস্তানকে এবং উত্তর কোরিয়া ৮-০ গোলে জর্দানকে হারায়। অন্য দিকে অস্ট্রেলিয়া ৫-০ গোলে চাইনিজ তাইপেকে এবং জাপান ৬-০ গোলে ভারতকে পরাজিত করে। আজ জর্দান ও দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান, ভারত ও অস্ট্রেলিয়া এবং জাপান ও চাইনিজ তাইপের ম্যাচ।

কাল থাইল্যান্ডের ব্যাংককের রাজামাঙ্গালা স্টেডিয়ামে বাংলাদেশ প্রথমার্ধে গোল হজম করেনি গোলরক্ষক মিলি আক্তারের দৃঢ়তা ও বিপক্ষ ফরোয়ার্ডদের ব্যর্থতায়। শুধু স্ট্রাইকার সাগরিকাকে সামনে রেখে কাউন্টার অ্যাটাকে খেলা বাংলাদেশ প্রথমার্ধের ইনজুরি টাইমে গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু বিপক্ষ কিপারকে একা পেয়েও সাগরিকা যে ভলি নেন তা বিপক্ষ কিপারের হাতে গেলে গোলবঞ্চিত লাল-সবুজরা

৪৭ মিনিটে আফরিন ও পূজা দাসের ভুলে চীনের ইউ জিং উই গোল করেন। এরপর ৮৭ মিনিটে দর্শনীয় ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুণ করেন ওয়াং এইফাং। অবশ্য এ স্পট কিকের সময় মিলি আক্তার ঠিক মতো ওয়ালটি করতে না পারায় গোল। এরপর প্রচণ্ড শটটি তার হাতে লেগে জালে যায়।