পঞ্চগড় ও তেঁতুলিয়া প্রতিনিধি
পঞ্চগড়ে বাংলাদেশ বট লিফ টি ফ্যাক্টরি ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে তেতুঁলিয়া উপজেলার ইএসডিওর মহানন্দা ইকো কটেজে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মরগেন টি ইন্ডাস্ট্রির নিয়াজ আলী চিশতী সভাপতি ও গ্রীন ফিল্ড ইন্ডাস্ট্রিজের ফয়জুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দুপুরে বাংলাদেশ বট লিফ টি ফ্যাক্টরি ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ কার্যনির্বাহী কমিটি দুই বছর দায়িত্ব পালন করবেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১২ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি পপুলার টি ফ্যাক্টরির আলমগীর হোসেন ও বাংলা টি ম্যানুফ্যাকচারীর মো: শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদা রফিক টি গার্ডেনের মো. আসাদুজ্জামান ও ফারইস্ট টি গার্ডেনের সায়দুল হাসান প্রধান, কোষাধ্যক্ষ সুপ্রিম টি গার্ডেনের আনোয়ার হোসেন এবং পরিচালক মলি চা কারখানার মখলেসুর রহমান, জামান এগ্রো টি গার্ডেনের ওয়ারেস জামান, সুরমা পূর্নিমা টি গার্ডেনের শেখ ফরিদ, মেঘা টি গার্ডেনের জাহিরুল ইসলাম বাবলু ও এলিট গ্লোবাল টি ইন্ডাস্ট্রির কারখানার সেলিম মাহমুদ।
অনুষ্ঠানে পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শরীফ হোসেন, পঞ্চগড় চা বোর্ডের ফার্ম সুপারভাইজার মেহেদী হাসান, জুবায়ের রহমান, স্মল টি গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ বি এম আক্তারুজ্জামান শাহজাহান, পঞ্চগড় চেম্বারের পরিচালক হায়াতুন আলম, আব্দুস সামাদ পুলক, নুরুজ্জামান বাবু, ৩০টি চা বাগানের মালিক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ক্ষুদ্র চা বাগান মালিক সমিতির প্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।



