ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন

Printed Edition

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর (ক্যাব)-এর বার্ষিক সাধারণ সভা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্বাচন শনিবার রাজধানীর সেগুনবাগিচাস্থ ক্যাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান।

সভায় ৫১-২ ভোটে নিরঙ্কুশভাবে ১১ সদস্য বিশিষ্ট ক্যাবের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠিত হয়। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এ এইচ এম সফিকুজ্জামান। অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন: জ্যেষ্ঠ সহ-সভাপতি জামিল চৌধুরী, সহ-সভাপতি এস এম নাজের হোসাইন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান রনি, কোষাধ্যক্ষ মোহা: শওকত আলী খান, সাংগঠনিক সম্পাদক মো: আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী। সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের ম-ল এবং বাহাদুর সাজেদা আক্তার।

নবগঠিত এই নির্বাহী পরিষদ আগামী দুই বছর দায়িত্বে থাকবে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার

হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন অ্যাডভোকেট আকবর হোসেন ও মোস্তাক আহাম্মদ। বিজ্ঞপ্তি।