নি ত্যো প ন্যা স

ঘটন-অঘটন সুন্দরবন

প্রিন্স আশরাফ

Printed Edition
ঘটন-অঘটন সুন্দরবন
ঘটন-অঘটন সুন্দরবন

একশ’ সাতানব্বই.

এটা তো বন পুলিশের ট্রলার। ফরেস্ট গার্ড। তারা চেনে। কেউ কি তার নৌকার খবর দিয়েছে? মতি ভাই কি দিতে পারে নাকি?

ইনতাজ আলী ঢোঁক চিপে বলল, ‘স্যার, মনে হতিছে ওডা আমাগির দিরই আসতিছে’। একটু থেমে বলল, ‘ওডা পুলিশের ট্রলার, বন-পুলিশ।’

পুলিশ শুনে নাভিদ আশ্বস্ত হলো। তবে পুলিশের চেয়ে অপহরণকারী দলের কারো ট্রলার হলেই যেন সে সন্তুষ্ট হতো।

জুয়েল ওই নৌকা থেকে চেঁচাল, ‘নাভিদ ভাই, ওই ট্রলার থেকে আমাদের দিকে বন্দুক তাক করে রেখেছে।’

নাভিদও চেঁচিয়ে বলল, ‘ভয় পাসনে। দুহাত উঁচু করে দাঁড়া। আগে এদিকে আসুক।’

বলতে বলতেই ট্রলার তাদের কাছাকাছি চলে এলো। একজন বন্দুকধারী পুলিশ হেঁকে বলল, ‘এ্যাই মাঝি, নৌকা থামাও। ভেতরে কী আছে দেখব।’ নৌকা এমনিতেই থেমে গিয়েছিল। মাঝিরা শুধু বৈঠা ধরে বসে আছে।

  • (চলবে)