রাজারবাগে বন্ধুদের সাথে পুকুরে নেমে প্রাণ গেল স্কুলছাত্রের

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের পুকুরে বন্ধুদের সাথে গোসলে নেমে সাকিবুল হাসান (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা ২টার দিকে অচেতন অবস্থায় পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাবা আব্দুল করিম বলেন, আমার ছেলে রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল। বন্ধুদের সাথে পুলিশ লাইনসের পুকুরে গোসলে নেমে ডুবে যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমাদের গ্রামের বাড়ি বগুড়ার শাহজাহানপুর থানার নাইগাড়ি এলাকায়। বর্তমানে শান্তিবাগের ১৫০/১ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকি।