দুইশ’.
ওই নৌকায়ও আসছি আমি। বাঘের চামড়ার কারবার চোদ্দশিকের মধ্যে ঢুকলে একেবারে বেরিয়ে যাবে।’
পুলিশ জুয়েলের দিকে ফিরতেই নাভিদ আবার গলা চড়াল, ‘এই যে, ওইটা আমার পিস্তল, যা জিজ্ঞেস করার এই নৌকায় এসে আমাকে জিজ্ঞেস করুন।’ তার মেজাজ খারাপ হতে শুরু করেছে। ওদিকে ট্রলার থেকে বন্দুকধারী আরেক পুলিশ বন্দুক তাক করে নেমে এসেছে জুয়েলদের ট্রলারে। ‘স্যার, আসামি ধরতে পেরেছেন নাকি?’
যাকে স্যার সম্বোধন করা হলো সেই পুলিশ জুয়েলকে দেখিয়ে বলল, ‘এই ব্যাটারে ধরে রাখ। দেখিস, লাফ দিয়ে যেন নদীতে না পড়ে। পড়লে মাথা বাদে গুলি করবি। আমি গুলির অর্ডার দিলাম।’
পুলিশ লাফ দিয়ে নাভিদের নৌকায় নেমে নাভিদের মুখোমুখি হয়ে বলল, ‘অত তড়পাচ্ছেন কেন? কী হয়েছে? বাঘে ধরেছে নাকি?’ (চলবে)



