হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ-এর সাথে সাগরকন্যা কুয়াটার হোটেল ও রেস্তোরাঁ মালিকদের দুই শীর্ষ সংগঠন কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন এবং কুয়াকাটা হোটেল অ্যান্ড রেস্তোরাঁ মালিক সমিতি এর পৃথক দু’টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
বৃহস্পতিবার কুয়াকাটার অভিজাত হোটেল ডি-মোর এ হোটেল ও রেস্তোরাঁ মালিকদের উপস্থিতিতে এ দু’টি করপোরেট সমঝোতাপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়। দু’টি সমঝোতাপত্রে হামদর্দের পক্ষে স্বাক্ষর করেন, হামদর্দের বিক্রয় ও বিপণন বিভাগের উপ-পরিচালক ডা: আবুল তৈমুর চৌধুরী এবং বিক্রয় ও বিপণন বিভাগের কনজ্যুমার শাখার ব্যবস্থাপক মো: সাইফুল ইসলাম। কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন-এর পক্ষে স্বাক্ষর করেন, এসোসিয়শনের প্রেসিডেন্ট এম এ মোতালেব শরীফ এবং সেক্রেটারি জেনারেল মো: সাইদ হাসান।
কুয়াকাটা হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতি এর পক্ষে স্বাক্ষর করেন, সংগঠনের সভাপতি কলিম মাহমুদ ও উপদেষ্টা মো: আবুল বাশার সিদ্দিকী। দু’টি সমঝোতাপত্রে হামদর্দের পক্ষ থেকে কুয়াকাটার হোটেল, মোটেল ও রেস্তোরাঁগুলোর জন্য হামদর্দের পণ্য ক্রয়ে বিশেষ সুবিধার কথা উল্লেখ করা হয়। এ সময় কুয়াকাটার হোটেল ও রেস্তোরাঁ মালিকবৃন্দ হামদর্দের নতুন পণ্য আমরূপালি ফ্রন্ট সিরাপ-এর স্বাদ ও গুণগত মানে সন্তোষ প্রকাশ করেন এবং হামদর্দের ওষুধ ব্যবহারে উপকার লাভের অভিজ্ঞতা বর্ণনা করেন। এ সময় তারা হামদর্দের স্বাস্থ্য খাতে এশিয়া মহাদেশের সেরা পুরস্কার এশিয়া হেলথ কেয়ার ২০২৬ অর্জনের জন্য হামদর্দের চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকিম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া এবং সিনিয়র পরিচালক অধ্যাপক কামরুন নাহার হারুন এর প্রতি অভিনন্দন ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।



