মুন্সীগঞ্জে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার

Printed Edition

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ঘোষাইবাগ এলাকা থেকে অবৈধ বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গতকাল রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহফুজুর রহমান (২৪) ঘোষাইবাগ এলাকার বাসিন্দা। তিনি মো: বাবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, পুলিশ সুপার মো: মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: ফিরোজ কবিরের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান চালায়। অভিযানে এসআই দীপঙ্কর কুণ্ডুর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অংশ নেয়।

এ সময় মাহফুজুর রহমানের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার দেখানো মতে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন এবং ১৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।