নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের নেতৃত্বে পাঁচ সদস্যের ‘সংসদ সচিবালয় কমিশন’ গঠন করা হয়েছে। জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪-এর ধারা ৭ অনুযায়ী এ কমিটি গঠন করা হয়। এতে স্পিকারকে চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমান, আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো: আসাদুজ্জামান ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সদস্য করে এ কমিটি গঠন করা হয়।
সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রসঙ্গত, এ কমিশন সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণের সংখ্যা নির্ধারণ, সংখ্যার হ্রাস-বৃদ্ধি এবং সচিবালয়ের বার্ষিক বাজেট প্রণয়ন ও বাজেটে বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ব্যাপারে পরামর্শ প্রদান করে থাকেন।



