কাঁঠালিয়ায় ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

Printed Edition
ঝালকাঠির কাঁঠালিয়ায় ঘৌড়দৌড় প্রতিযোগিতা  : নয়া দিগন্ত
ঝালকাঠির কাঁঠালিয়ায় ঘৌড়দৌড় প্রতিযোগিতা : নয়া দিগন্ত

কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

ঝালকাঠির কাঁঠালিয়ায় গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে কাঁঠালিয়া সদর ইউনিয়নের উত্তর আনইলবুনিয়া গ্রামের মাঠে স্থানীয় যুব সমাজ এ প্রতিযোগিতা আয়োজন করে। উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা সাতটি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। এতে এনায়েত শিকদারের ঘোড়া প্রথম, জালাল আকনের ঘোড়া দ্বিতীয় এবং সিরাজ শিকদারের ঘোড়া তৃতীয় হয়।

বিজয়ীদের পুরস্কার বিতরণ কালে উপস্থিত ছিলেন- সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম তুষার, ইউপি সদস্য আইউব আলী, সংরক্ষিত নারী ইউপি সদস্য ছাবিনা ইয়াসমিন প্রমুখ। ঐতিহ্যবাহী ঘোড়দৌড় উপলক্ষে মাঠের চারপাশে মেলার আয়োজন করা হয়। স্থানীয় শতশত নারী শিশু ও যুবকরা ঘোড়দৌড় উপভোগ করেন।