ওয়াশিংটন পোস্টে ব্যাপক ছাঁটাই

Printed Edition

সিএনএন

যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে এক দিনে কয়েক শ’ কর্মী ছাঁটাই করা হয়েছে। বুধবার প্রায় এক-তৃতীয়াংশ কর্মী ছাঁটাইয়ের পর নির্বাহী সম্পাদক ম্যাট মারে সিএনএনকে দেয়া সাাৎকারে জানান, মালিক জেফ বেজোস এখনো পত্রিকাটির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

মারে বলেন, বেজোস চান ওয়াশিংটন পোস্ট সময়ের সাথে তাল মিলিয়ে আরো বড় ও সমৃদ্ধ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠুক। তবে মার্কিন সংবাদমাধ্যমটির বেশির ভাগ সাংবাদিক এ ধারণা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাদের মতে, খরচ কমিয়ে প্রতিষ্ঠানকে বড় করা যায় না। এ সম্পর্কে জানা আছে- এমন একজন বলেন, বুধবার প্রতিষ্ঠানটির প্রায় প্রতি তিনজন কর্মীর একজনকে ছাঁটাই করা হয়েছে। এর মধ্যে নিউজরুম বা সংবাদরে কর্মীর সংখ্যাই ৩০০-এর বেশি। ওয়াশিংটন পোস্টের অনেক সাংবাদিক উদ্বেগ নিয়ে জানতে চাইছেন, তিনি কি প্রকাশনা প্রতিষ্ঠানটি বিক্রি করে দেবেন? কেউ কেউ অবশ্য আশায় আছেন, তিনি যেন এটাই করেন।

এ নিয়ে এক বিবৃতিতে দ্য পোস্ট গিল্ড বলেছে, ‘যদি জেফ বেজোস আর সেই ল্েয বিনিয়োগ করতে ইচ্ছুক না হন, তবে পত্রিকাটির জন্য নতুন একজন অভিভাবকের প্রয়োজন। কারণ, বহু প্রজন্ম ধরে ওয়াশিংটন পোস্ট সাংবাদিকতার মাধ্যমে লাখ লাখ মানুষকে সেবা দিয়ে গেছে। সেসব মানুষ এখনো এই পত্রিকার সেবার ওপর নির্ভরশীল।’ বেজোস এখনো ওয়াশিংটন পোস্ট নিয়ে তার পরিকল্পনার বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে তিনি ব্যক্তিগতভাবে পত্রিকাটির ব্যবস্থাপনা বিভাগকে বার্ষিক লোকসান কমিয়ে সেটিকে আবারো লাভজনক অবস্থায় ফিরিয়ে আনতে একটি টেকসই পথ খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন।