সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে হাওরের বোরো ধান রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ব্যাপক প্রতিবাদ ও গণসমাবেশ করেছে সামাজিক সংগঠন ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’। গত বৃহস্পতিবার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে আয়োজিত এ সমাবেশে স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের বিশ্বম্ভরপুর উপজেলা আহ্বায়ক নুরুল আলম সাগর। সদস্যসচিব এমদাদুল হক মিলনের সঞ্চালনায় বক্তব্য দেন খরচার হাওরের কৃষক মতিউর রহমান, রতিশ দেবনাথ, আঙ্গারুলী হাওরের কৃষক আব্দুল মতিন ও আব্দুস সালাম।
এতে অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের জেলা কমিটির সভাপতি মো: রাজু আহমেদ, সহসভাপতি ওবায়দুল মুন্সী, সাধারণ সম্পাদক মো: ওবায়দুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক ইমরান হাসান, দফতর সম্পাদক আফজাল হোসেন ও সদস্য মতিউর রহমান। এ ছাড়া উপজেলা কমিটির নেতাদের মধ্যে আতাউর রহমান টিপু, বিল্লাল হোসেন, আবুল কাশেম, তৌহিদুল ইসলাম, আব্দুর রউফ, নাসির আহমেদ ওয়াসিম, ইব্রাহিম হোসেন, রাকিব আহমেদ ও হারিছ আহমেদ বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করেন, সুনামগঞ্জের একমাত্র বোরো ফসল রক্ষায় নির্মিত হাওর বাঁধ প্রকল্পে পিআইসি (প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি) গঠন থেকে শুরু করে কাজের প্রাথমিক পর্যায়েই নানা অনিয়ম ও দুর্নীতি সংঘটিত হয়েছে।



