বিবিসি
তাইওয়ানকে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু’ উল্লেখ করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, যুক্তরাষ্ট্রকে তাইওয়ানে অস্ত্র সরবরাহের েেত্র ‘সংযত’ থাকা উচিত। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ককে চীন অত্যন্ত গুরুত্ব দেয় এবং আশা করি, দুই দেশ পারস্পরিক মতপার্থক্য দূর করার পথ খুঁজে পাবে।
বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনালাপের সময় শি এসব কথা বলেন। ট্রাম্প এই ফোনালাপকে ‘চমৎকার’ বলে আখ্যা দিয়ে বলেন, এটি ছিল ‘দীর্ঘ ও গভীর আলোচনা।’ ট্রাম্প আগামী এপ্রিলে চীন সফরে যাচ্ছেন। তিনি বলেন, এই সফরের জন্য তিনি ‘অত্যন্ত আগ্রহের সাথে অপো করছেন’। এই ফোনালাপ এমন এক সময় হলো, যার কিছুদিন আগেই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ একাধিক পশ্চিমা নেতা চীন সফর করেছেন। এসব সফরের ল্য ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির সাথে সম্পর্ক নতুন করে সাজানো।
ফোনালাপের পর ট্রাম্প জানান, বেইজিং যুক্তরাষ্ট্র থেকে দুই কোটি টন সয়াবিন কেনার বিষয়টি বিবেচনা করছে। বর্তমানে এই পরিমাণ এক কোটি ২০ লাখ টন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং শি জিনপিংয়ের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক ‘অত্যন্ত ভালো’। দুই নেতা এই সম্পর্ক ধরে রাখার গুরুত্ব ভালোভাবেই বোঝেন।
ফোনালাপে তাইওয়ান ও সয়াবিনের পাশাপাশি রাশিয়ার ইউক্রেন যুদ্ধ, ইরানের বর্তমান পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র থেকে চীনের তেল ও গ্যাস কেনার বিষয়েও আলোচনা হয় বলে জানান ট্রাম্প। তাইওয়ান প্রসঙ্গে শি জিনপিং বলেন, এই দ্বীপটি ‘চীনের ভূখণ্ড।’ তাইওয়ানের ‘সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা’ রা করা বেইজিংয়ের জন্য বাধ্যতামূলক।



