হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
হাতিয়ার দু’পাশের ফেরি ঘাট আরো প্রশস্ত করা হবে এবং ঈদুল আজহার আগে আরেকটা পরীক্ষামূলক ফেরি যুক্ত করার জন্য চেষ্টা করছি। নদীর নাব্যতা স্বাভাবিক রাখার ব্যাপারে কাজ চলমান আছে। ফেরির র্যাম্প টেকসই করার জন্য দুই পাশের রিভার ব্যাংক স্থায়ীকরণে পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছি।
গতকাল শনিবার বেলা ১১টার সময় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নলচিরা-চেয়ারম্যান নৌ-ঘাট পরিদর্শনে এসে এসব কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।
তিনি আরো বলেন, নলচিরা-চেয়ারম্যানঘাটে নৌব্যব্যবস্থাাপনা উন্নয়নে সরেজমিনে এসেছি সকল মানুষের স্বার্থে, কোনো দলমতের কথা বিবেচনা করে নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রত্যন্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এবং মানুষের নিরাপদ যাতায়াতের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।



