হামদর্দ ও অধ্যাপক কামরুন নাহার হারুনের হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড অর্জনে সংবর্ধনা

Printed Edition

হামদর্দ বাংলাদেশ এবং প্রতিষ্ঠানের সিনিয়র পরিচালক মার্কেটিং অ্যান্ড সেলস, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অধ্যাপক কামরুন নাহার হারুন মর্যাদাপূর্ণ হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ। রাজধানীর বাংলামোটরে হামদর্দের প্রধান কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক; হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকিম মো: ইউছুফ হারুন ভূঁইয়া। এ সময় ড. হাকিম মো: ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, ‘এই গৌরবময় অর্জনে নেতৃত্ব দিয়েছেন প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগের সিনিয়র পরিচালক অধ্যাপক কামরুন নাহার হারুন। এর মাধ্যমে সাফল্যের মুকুটে আরো একটি পালক যুক্ত হলো হামদর্দ বাংলাদেশের। এ অর্জন দেশের প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির এক ঐতিহাসিক সাফল্য।’ গত ২৬ মার্চ ২০২৬ তারিখে সিঙ্গাপুরের মর্যাদাপূর্ণ মেরিনা বে কনভেনশন সেন্টারে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অধ্যাপক কামরুন নাহার হারুনের হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়। সংর্বধনার জবাবে অধ্যাপক কামরুন নাহার হারুন বলেন, ‘এই অর্জন আমার একার নয়, এটা গোটা হামদর্দের অর্জন। হাজার হাজার হামদর্দকর্মীর শ্রম ঘাম মিশে আছে এই অর্জনের সাথে। বিশেষ করে হামদর্দের চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকিম মো: ইউছুফ হারুন ভূঁইয়া আমার জন্য বিশেষ এক অনুপ্রেরণা।’ বিজ্ঞপ্তি।