বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় আ’লীগ, গ্রেফতার দাবিতে বিক্ষোভ

Printed Edition
প্রকাশ্যে আসা আ’লীগ নেতাদের গ্রেফতার দাবিতে সর্বস্তরের জনগণের বিক্ষোভ : নয়া দিগন্ত
প্রকাশ্যে আসা আ’লীগ নেতাদের গ্রেফতার দাবিতে সর্বস্তরের জনগণের বিক্ষোভ : নয়া দিগন্ত

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের নির্বাচনী প্রচারে প্রকাশ্যে আসা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে বিােভ ও থানা ঘেরাওয়ের ঘটনা ঘটেছে। এ সময় আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগও তোলা হয়।

গত বুধবার সন্ধ্যায় ‘শিবচরের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে শিবচর থানার সামনে এ কর্মসূচি পালিত হয়। বিােভে অংশ নেয়া ব্যক্তিরা নিজেদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় শিবচর পৌরসভার খান বাড়িতে বিএনপি প্রার্থী নাদিরা আক্তারের উঠান বৈঠকে দীর্ঘদিন পলাতক থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অন্তত ২০ জন নেতাকর্মী উপস্থিত হন। তারা প্রকাশ্যে প্রার্থীকে বিজয়ী করার অঙ্গীকার করেন এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চান। এ ঘটনা ছড়িয়ে পড়লে জেলায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

বিােভকারীরা অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে এসে আসন্ন নির্বাচনকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এ দাবিতে তারা উপজেলা সদরে বিােভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদণি শেষে শিবচর থানার সামনে গিয়ে শেষ হয়। পরে বিােভকারীরা থানার ওসি শফিকুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।