চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থীর ইশতেহার ঘোষণা

Printed Edition

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির ড. মিজানুর রহমান। গত বুধবার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই ইশতেহার তুলে ধরেন।

ইশতেহার ঘোষণাকালে তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হলে ১১টি খাতের আওতায় চিহ্নিত ৫৫টি বিষয়ে কাজ করবেন। তাঁর ল্য হবে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভাকে একটি সমৃদ্ধ, উন্নত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলা। তিনি দাবি করেন, পরিকল্পিত উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে এই এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলোর টেকসই সমাধান সম্ভব।

ইশতেহারে পানি ব্যবস্থাপনার উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। মহানন্দা নদীতে টেকসই বাঁধ নির্মাণ এবং নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেয়া হয়। পাশাপাশি সড়ক ও যোগাযোগ অবকাঠামো শক্তিশালীকরণ, রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, শিা ও স্বাস্থ্যখাতের আধুনিক উন্নয়ন এবং সাংস্কৃতিক বিকাশের কথাও উল্লেখ করা হয়।

ড. মিজানুর রহমান বলেন, এলাকার সার্বিক উন্নয়নে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা, জনগণের আস্থা ও সমর্থন পেলে আসনকে একটি পরিকল্পিত ও জনবান্ধব এলাকায় রূপ দিতে কাজ করব।