শরিয়াহ্ভিত্তিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে নাগরিক স্পেশালাইজড হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় ব্যাংকের আধুনিক নেটওয়ার্কের মাধ্যমে হাসপাতালের বিল কালেকশন ও আর্থিক ব্যবস্থাপনায় সক্ষমতা বাড়বে। পাশাপাশি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির সব কর্মকর্তা-কর্মচারী ও কার্ড হোল্ডাররা হাসপাতালে বিশেষ ছাড় ও সুবিধা প্রাপ্ত হবেন। মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল্লাহ আল মামুন এবং হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা: এ কে এম আহসান হাবীব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে নাগরিক স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ডা: তাসনুভা আক্তার, সহকারী অধ্যাপক ও অ্যাডভাইজার ডা: ওমর সিদ্দিকী, সহকারী ম্যানেজার মো: মুস্তাফিউল আলম ও ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: এমদাদুল হক, বাচ্চু শেখ, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আবু কাওছার এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



