গত বছর বিশ্বের বিভিন্ন দেশের ওপর আরোপিত শুল্ক (ট্যারিফ) বাতিল করেছে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। রায়ে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই শুল্ক আরোপের সাংবিধানিক ক্ষমতা রাখতেন না।
মার্কিন সুপ্রিম কোর্ট জানায়, জাতীয় জরুরি পরিস্থিতিতে প্রয়োগের জন্য প্রণীত একটি আইনের আওতায় ট্রাম্প প্রশাসন শুল্ক আরোপ করলেও, এ ক্ষেত্রে সেই আইন প্রযোজ্য ছিল না। ফলে ওই সিদ্ধান্ত আইনগতভাবে বৈধ নয়।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক ঐতিহাসিক রায়ে রিপাবলিকান রাষ্ট্রপতিকে এক ভয়াবহ পরাজয় বরণ করতে বাধ্য করেছে, যার ফলে বিশ্ব অর্থনীতির উপর বড় প্রভাব পড়বে।
প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের শুরুতেই ট্রাম্প বৈশ্বিক বাণিজ্যে কড়াকড়ি আরোপের উদ্যোগ নেন। তার শুল্কনীতি আন্তর্জাতিক বাণিজ্যে উত্তেজনা সৃষ্টি করে এবং একপর্যায়ে তা বৈশ্বিক বাণিজ্যযুদ্ধে রূপ নেয়। এর ফলে বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েন বাড়ে এবং বিশ্ববাজারেও প্রভাব পড়ে।
এর আগে নিম্ন ফেডারেল আদালতগুলোও ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপের বিরুদ্ধে রায় দিয়েছিল। সর্বশেষ সুপ্রিম কোর্টের এ রায়ে বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি হলো।
সূত্র: আল জাজিরা, রয়টার্স।



