ইরান যুদ্ধবিরতি প্রস্তাব ‘খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ : ট্রাম্প

‘এটি একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব, একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে এটি যথেষ্ট ভালো নয়, কিন্তু এটি একটি খুবই গুরুত্বপূর্ণ অগ্রগতি।’

নয়া দিগন্ত অনলাইন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্বড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধসংক্রান্ত ৪৫ দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব পর্যালোচনা করেছে, যা তিনি সঙ্ঘাত নিরসনের ক্ষেত্রে ‘খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব, একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে এটি যথেষ্ট ভালো নয়, কিন্তু এটি একটি খুবই গুরুত্বপূর্ণ অগ্রগতি।’

তিনি আরো জানান, মধ্যস্থতাকারীরা বর্তমানে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে চলমান যুদ্ধে প্রস্তাবিত যুদ্ধবিরতি ইরান প্রত্যাখ্যান করেছে এবং তারা ‘সঙ্ঘাতের একটি চূড়ান্ত সমাধানের প্রয়োজনীয়তার’ ওপর জোর দিয়েছে। বাসস