ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ বলেছেন, ইসলামাবাদে চলমান মার্কিন-ইরান উচ্চপর্যায়ের আলোচনার ফলাফল সম্পূর্ণভাবে নির্ভর করছে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের ওপর।
শনিবার (১১ এপ্রিল) আল জাজিরার বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।
আরিফ সামজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, যদি মার্কিন প্রতিনিধিরা তাদের ‘আমেরিকা ফার্স্ট’ (আগে আমেরিকা) নীতির দিকে মনোনিবেশ করেন, তবে একটি পারস্পরিক সুবিধাজনক চুক্তিতে পৌঁছানো সম্ভব।
তিনি আরো বলেন, তবে, যদি আমরা ‘ইসরাইল ফার্স্ট’ (আগে ইসরাইল) নীতি অনুসরণকারী প্রতিনিধিদের মুখোমুখি হই, তবে কোনো চুক্তি হবে না। সেক্ষেত্রে আমরা অনিবার্যভাবে আগের চেয়ে আরো জোরালোভাবে আমাদের প্রতিরক্ষা বজায় রাখব এবং বিশ্ব আরো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। ইউএনবি



