আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যার দায় স্বীকার ইসরাইলের

খাদেমি তার পূর্বসূরি মোহাম্মদ কাজেমী নিহত হওয়ার চার দিন পর আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব নেন।

নয়া দিগন্ত অনলাইন
আইআরজিসির গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সাইয়েদ মজিদ খাদেমি
আইআরজিসির গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সাইয়েদ মজিদ খাদেমি |বিবিসি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসির গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সাইয়েদ মজিদ খাদেমিকে হত্যা করার দায় স্বীকার করেছে ইসরাইল।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের এক টেলিগ্রাম বার্তায় বলেছে, আইআরজিসির গোয়েন্দা প্রধান মজিদ খাদেমি নিহত হওয়া ইরানের জন্য আরো একটি বড় ধাক্কা।

সাম্প্রতিক যুদ্ধে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের মৃত্যুর ক্ষেত্রে দেখা গেছে, বেশিরভাগ সময়ই ইসরাইল বা যুক্তরাষ্ট্র হত্যার দায় স্বীকার করার পরই ইরান নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। তবে, এবার ব্যতিক্রম ঘটেছে। ইরান নিজেই আগে খাদেমির নিহত হওয়ার খবর ঘোষণা করেছে।

খাদেমি তার পূর্বসূরি মোহাম্মদ কাজেমী নিহত হওয়ার চার দিন পর আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব নেন। কাজেমি গত বছরের ১৫ জুন ইসরাইলি হামলায় নিহত হন।

সূত্র : বিবিসি