যুদ্ধের আগে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়েছে রাশিয়া, দাবি ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর

বিবিসি ব্রেকফাস্টে দেয়া সাক্ষাৎকারে জন হিলি বলেন, রাশিয়া ও ইরানের মধ্যে একটি ‘অ্যাক্সিস অব অ্যাগ্রেসন’ বা ‘আগ্রাসনের অক্ষ’ গড়ে উঠেছে।

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি |সংগৃহীত

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি অভিযোগ করেছেন, মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর আগে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য ও প্রশিক্ষণ দিয়েছে।

বিবিসি ব্রেকফাস্টে দেয়া সাক্ষাৎকারে জন হিলি বলেন, রাশিয়া ও ইরানের মধ্যে একটি ‘অ্যাক্সিস অব অ্যাগ্রেসন’ বা ‘আগ্রাসনের অক্ষ’ গড়ে উঠেছে।

তার মতে, ইরানের মাথায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ‘পুতিনের অদৃশ্য হাত’ রয়েছে।

তিনি বলেন, ‘পুতিন পৃথিবীর অন্য সবখানে (ইউক্রেনে) যা যা করছে, তা থেকে আমাদের দৃষ্টি সরিয়ে দিতে চায়। কিন্তু আমরা সেটি আর হতে দেবো না।’

তিনি বলেছেন, এই যুদ্ধে ব্রিটেন ‘যুক্তরাজ্যের স্বার্থ, সামরিক স্থাপনা ও মিত্রদের রক্ষার চেষ্টা করছিল’ এবং সেজন্য তার দেশের বিমান বাহিনী ওই অঞ্চলে এক হাজার ঘণ্টার বেশি সময় আকাশে টহল দিয়েছে।

সূত্র : বিবিসি