স্পেনের বার্সেলোনার কাছে একটি অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু ও আরো চারজন আহত হয়েছে।
মঙ্গলবার দেশটির উত্তর-পূর্ব কাতালোনিয়া অঞ্চলের ফায়ার সার্ভিস এ তথ্য জানিয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, গতকাল সোমবার সন্ধ্যায় বার্সেলোনা থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) উত্তরে মানলেউ শহরের পাঁচ তলা ভবনের একটি স্টোরেজ রুমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তারা আরো জানিয়েছেন, এ ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে এবং আরো চারজন সামান্য আহত হয়েছে।
স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, এই ঘটনায় মৃতদের বেশিভাগই তরুণ।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ভেতরে থাকা লোকেরা স্টোরেজ রুম থেকে বের হতে পারেনি। ফায়ার সার্ভিসের সদস্যরা অনেক চেষ্টা করা সত্ত্বেও তাদের বাঁচানো সম্ভব হয়নি।
পুলিশ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
সূত্র : বাসস



