ভ্যালেন্টাইনস ডে অর্থাৎ ভালোবাসা দিবসে ভারতে একটি উদ্ভট ঘটনা ঘটল। দেশটিতে বিশেষ এই দিনে দু’টি গাধার বিয়ে সম্পন্ন হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জিও নিউজ জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ব্যাঙ্গালুরুতে ঘটেছে এই কাণ্ড।
সংবাদমাধ্যমটি জানায়, বিয়ে উপলক্ষে স্থানীয় রীতি অনুযায়ী গাধা দু’টিকে ঐতিহ্যবাহী সাজ দেয়া হয়। শুধু তাই নয়; তাদের পরানো হয় ফুলের মালা এবং বাজানো হয় গানও।
বিয়ে আয়োজনকারীরা জানান, যেই হোক- মানুষ কিংবা পশু অথবা পাখি- সকলেরই ভালোবাসার অধিকার রয়েছে। এজন্য তাদেরকে মর্যাদা দেয়া উচিৎ।



