পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনের জন্য এখনো চেষ্টা চালানো হচ্ছে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি। সেই পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন।
বার্তা সংস্থা এএফপির খবর অনুযায়ী, শাহবাজ শরিফ তার মন্ত্রীসভাকে বলেছেন, যুদ্ধবিরতি এখনো বজায় আছে এবং বাকি বিষয়গুলো সমাধানে সর্বাত্মক চেষ্টা চলছে।
সূত্র : বিবিসি



