তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে '১০ প্রতিশ্রুতি' মমতার

প্রত্যেক মানুষের জন্য সরকারি চিকিৎসা সুনিশ্চিত করতে প্রতিটি ছোট শহর ছাড়াও পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে ক্যাম্প করার ঘোষণা দিয়েছেন তিনি। চিকিৎসা সংক্রান্ত ঘোষণাকেই এ ইশতেহারের সবচেয়ে বড় 'প্রমিস' বলে মনে করা হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় |বিবিসি

কলকাতার কালীঘাটে নিজের বাড়িতে সংবাদ সম্মেলন করে শুক্রবার (২০ মার্চ) নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ওই ইশতেহারে ১০টি প্রতিশ্রুতির কথা বলেছেন তিনি। এগুলোর মধ্যে রয়েছে, নারীদের জন্য মাসিক ভাতা ও বেকার যুবকদের জন্য 'বাংলার যুব সাথী' নামে ভাতা প্রকল্প।

কৃষকদের জন্য উন্নয়ন ও প্রতিটি ঘরে পানীয় পানির সরবরাহ সুরক্ষিত করার আশ্বাস দিয়েছেন তিনি।

প্রত্যেক মানুষের জন্য সরকারি চিকিৎসা সুনিশ্চিত করতে প্রতিটি ছোট শহর ছাড়াও পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে ক্যাম্প করার ঘোষণা দিয়েছেন তিনি। চিকিৎসা সংক্রান্ত ঘোষণাকেই এ ইশতেহারের সবচেয়ে বড় 'প্রমিস' বলে মনে করা হচ্ছে।

কলকাতাকে পূর্ব ভারত তথা বিশ্বের বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা বলেছেন মুখমন্ত্রী। এছাড়াও শিক্ষা, বাসস্থান ও প্রশাসনিক সুবিধা মানুষের কাছে আরো সুবিধাজনকভাবে পৌঁছে দেয়ার আশ্বাস দিয়েছেন মমতা।

ঈদের পরেই তিনি দলীয় প্রচারে নামবেন বলে জানিয়েছেন। বিবিসি