করাচি ও লাহোর থেকে ‘নন ইমার্জেন্সি’ কর্মীদের পাকিস্তান ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের

নিরাপত্তা ঝুঁকির কারণে মার্কিন পররাষ্ট্র দফতর করাচি ও লাহোরের কনস্যুলেট থেকে ‘নন ইমার্জেন্সি’ কর্মী ও তাদের পরিবারকে পাকিস্তান ত্যাগের নির্দেশ দিয়েছে; ইসলামাবাদে কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তানে মার্কিন দূতাবাস
পাকিস্তানে মার্কিন দূতাবাস |সংগৃহীত

মার্কিন পররাষ্ট্র দফতর আজ বুধবার জানিয়েছে, করাচি ও লাহোরে অবস্থিত মার্কিন দূতাবাসে নন ইমার্জেন্সি (জরুরি নয় এমন) কর্মীদের এবং তাদের পরিবারকে নিরাপত্তার কারণে পাকিস্তান ত্যাগের নির্দেশ দিয়েছে।

পাকিস্তানে অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, ‘নিরাপত্তা ঝুঁকির কারণে মার্কিন পররাষ্ট্র দফতর লাহোর ও করাচিতে অবস্থিত মার্কিন কনস্যুলেট থেকে জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের পাকিস্তান ত্যাগের নির্দেশ দিয়েছে।’

তবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাসের কার্যক্রম বা সেখানে দায়িত্বরত কর্মীদের অবস্থার কোনো পরিবর্তন আনা হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সূত্র : বাসস