বাস ও ট্রেন ভাড়া ফ্রি করে দিলো পাকিস্তানের পাঞ্জাব সরকার

একইসাথে মোটরসাইকেল চালকদেরও ভর্তুকি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব সরকার। নিবন্ধিত বাইক চালকরা প্রতি ২০ লিটারে ১০০ রুপি ভর্তুকি পাবেন বলে জানানো হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
পাঞ্জাবের নাগরিকদের অরেঞ্জ লাইন ট্রেন, মেট্রো বাস সার্ভিস, স্পিডো বাস এবং গ্রিন ইলেকট্রো বাসে ভ্রমণের জন্য টিকিট কিনতে হবে না
পাঞ্জাবের নাগরিকদের অরেঞ্জ লাইন ট্রেন, মেট্রো বাস সার্ভিস, স্পিডো বাস এবং গ্রিন ইলেকট্রো বাসে ভ্রমণের জন্য টিকিট কিনতে হবে না |সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাব সরকার সেখানকার নাগরিকদের জন্য পাব্লিক ট্রান্সপোর্টের ভাড়া ফ্রি করার ঘোষণা দিয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) দুনিয়া নিউজ জানায়, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ কৃষকদের জন্য ত্রাণ প্যাকেজ ঘোষণার সময় এই সিদ্ধান্তের কথা জানান।

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, পাঞ্জাবের নাগরিকদের অরেঞ্জ লাইন ট্রেন, মেট্রো বাস সার্ভিস, স্পিডো বাস এবং গ্রিন ইলেকট্রো বাসে ভ্রমণের জন্য টিকিট কিনতে হবে না।

বিশ্বব্যাপী জ্বালানি তেলের সঙ্কট কাটাতে পাঞ্জাব সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এতে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমলে জ্বালানির সাশ্রয় হবে বলে মনে করা হচ্ছে।

পাশাপাশি প্রাদেশিক সরকার কৃষকদের জন্যও দারুণ পদক্ষেপ নিয়েছে। এ বিষয়ে মরিয়ম নওয়াজ জানিয়েছেন, কৃষি, কৃষক ও খাদ্য সুরক্ষার জন্য নগদ অর্থ দেয়া হবে এবং কৃষকদের একর প্রতি প্রতিলিটার ডিজেলে ১০০ রুপি ভর্তুকি দেয়া হবে।

একইসাথে মোটরসাইকেল চালকদেরও ভর্তুকি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব সরকার। নিবন্ধিত বাইক চালকরা প্রতি ২০ লিটারে ১০০ রুপি ভর্তুকি পাবেন বলে জানানো হয়েছে।

সূত্র : দুনিয়া নিউজ