আলোচনায় যেসব ইস্যু প্রাধান্য পেয়েছে, জানালো ইরান

বাগাই বলেন, গত ২৪ ঘণ্টার আলোচনায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রাধান্য পেয়েছে। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালী, পারমাণবিক ইস্যু, যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরান ও অঞ্চলে চলমান সংঘাতের সম্পূর্ণ অবসান।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই |সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সাথে চলমান আলোচনার অগ্রগতি ও মূল ইস্যুগুলো তুলে ধরেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি জানান, পাকিস্তানের মধ্যস্থতায় শনিবার সকাল থেকে শুরু হওয়া নিবিড় আলোচনা বিরতিহীনভাবে চলছে। এ সময় দুই পক্ষের মধ্যে একাধিক বার্তা ও খসড়া প্রস্তাব বিনিময় হয়েছে।

বাগাই বলেন, গত ২৪ ঘণ্টার আলোচনায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রাধান্য পেয়েছে। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালী, পারমাণবিক ইস্যু, যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরান ও অঞ্চলে চলমান সংঘাতের সম্পূর্ণ অবসান।

যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই কূটনৈতিক প্রক্রিয়ার সফলতা অনেকটাই নির্ভর করছে প্রতিপক্ষের আন্তরিকতা ও সদিচ্ছার ওপর। একই সঙ্গে অতিরিক্ত ও বেআইনি দাবি থেকে সরে এসে ইরানের বৈধ অধিকার ও স্বার্থ মেনে নেয়ার বিষয়টিকেও গুরুত্ব দিয়েছেন তিনি।

সূত্র : আল জাজিরা