লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৪

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার (১৩ এপ্রিল) ভোরে জানিয়েছে, দক্ষিণ লেবাননের মারুব শহরে ইসরাইলি বিমান হামলায় চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তিনজন।

নয়া দিগন্ত অনলাইন
লেবাননে ইসরাইলি বিমান হামলা
লেবাননে ইসরাইলি বিমান হামলা |সংগৃহীত

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার (১৩ এপ্রিল) ভোরে জানিয়েছে, দক্ষিণ লেবাননের মারুব শহরে ইসরাইলি বিমান হামলায় চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তিনজন।

এর আগে গত রোববার মন্ত্রণালয় জানিয়েছিল যে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ৩৫ জন নিহত ও ১৫২ জন আহত হয়েছেন। এর পরেই এ সর্বশেষ পরিসংখ্যানটি আসে।

মন্ত্রণালয়টি জানায়, গত ২ মার্চ থেকে নিহতের সংখ্যা বেড়ে দুই হাজার ৫৫ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ছয় হাজার ৫৮৮ জন।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ অভিযানের পর আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে, ২ মার্চ হিজবুল্লাহ গোষ্ঠী সীমান্ত পেরিয়ে হামলা শুরু করার পর থেকে ইসরাইলি সেনাবাহিনী লেবাননে প্রাণঘাতী বিমান হামলা চালিয়ে আসছে।

গত শনিবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন যে, হিজবুল্লাহকে নিরস্ত্র করা না হলে এবং ‘প্রজন্ম ধরে টিকে থাকবে এমন’ একটি শান্তি চুক্তি না হলে লেবাননজুড়ে হামলা আরো বাড়ানো হবে।

লেবাননের প্রেসিডেন্সি শুক্রবার জানিয়েছে যে, বৈরুত ও তেল আবিব আগামী ১৪ এপ্রিল ওয়াশিংটনে তাদের প্রথম বৈঠক করতে সম্মত হয়েছে, যে পদক্ষেপের নিন্দা জানিয়েছে হিজবুল্লাহ।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি