ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র আলি মোহাম্মদ নাইনি হামলায় নিহত হয়েছেন।
শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইআরজিসি।
ফার্স নিউজ অ্যাজেন্সির তথ্যমতে, শুক্রবার সকালে এক হামলায় নাইনি নিহত হন।
তেহরান ও আশেপাশের এলাকায় বিমান হামলা চালাচ্ছে ইসরাইল।
আলি মোহাম্মদ নাইনি রেভল্যুশনারি গার্ডের উপ-জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
আইআরজিসির মুখপাত্র হওয়ার আগে তিনি বিভিন্ন উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন।
সূত্র : বিবিসি



