তেহরান ও কারাজে বিস্ফোরণের শব্দ

মঙ্গলবার ভোরে ইরানের গণমাধ্যম রাজধানী তেহরান ও নিকটবর্তী শহর কারাজের কিছু এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানায়।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ইরানের রাজধানী তেহরান ও নিকটবর্তী শহর কারাজের কিছু এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরানের গণমাধ্যম মঙ্গলবার ভোরে এ তথ্য জানিয়েছে ।

স্থানীয় সংবাদমাধ্যম ফার্স ও মেহর সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বার্তায় বিস্তারিত কিছু না জানিয়ে বলেছে, ‘কিছুক্ষণ আগে তেহরান ও কারাজের কিছু এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।’

সূত্র : বাসস