ইরানের সেনাপ্রধান

নিরাপত্তা প্রধান লারিজানির হত্যার প্রতিশোধ নেয়া হবে

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবের হত্যার জবাবে তাদের প্রতিক্রিয়া হবে ‘চূড়ান্ত ও দুঃখজনক’।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের সেনাপ্রধান
ইরানের সেনাপ্রধান |নয়া দিগন্ত

ইসরাইলি বিমান হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানির হত্যার প্রতিশোধ নেয়া হবে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান আমির হাতামি।

বুধবার (১৮ মার্চ) তিনি এ কথা বলেন।

তিনি ‘চূড়ান্ত ও দুঃখজনক’ পাল্টা হামলার হুমকিও দিয়েছেন। —খবর বার্তা সংস্থা এএফপি’র।

হাতামি এক বিবৃতিতে বলেন, ‘ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবের হত্যার জবাবে তাদের প্রতিক্রিয়া হবে ‘চূড়ান্ত ও দুঃখজনক’।’

এদিকে, ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড কোর এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা প্রধান ড. আলী লারিজানি ও তার সহযোগীদের ‘শহিদের রক্তের প্রতিশোধ’ হিসেবে তারা মধ্য ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

—সূত্র বাসস