ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ৭৬টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
সোমবার এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, “শত্রুদের সামরিক অবকাঠামো ধ্বংসের ধারাবাহিকতায় আল-ধাফরা, ভিক্টোরিয়া, পঞ্চম নৌবহর ও কিং সুলতান নামক মার্কিন ঘাঁটিতে ড্রোন ও শক্তিশালী তরল জ্বালানিচালিত ‘কিয়াম’ ও সলিড জ্বালানিচালিত ‘জুলফিকার’ ক্ষেপণাস্ত্র দিয়ে কার্যকরভাবে হামলা চালানো হয়েছে।”
বিবৃতিতে আরো বলা হয়, ইসরাইলি সেনাবাহিনীর অবকাঠামোতেও হামলা চালিয়েছে আইআরজিসি।
“আশকেলন, তেল আবিব, হাইফা, গুশ দান শহর ও আশকেলনে ইসরাইলি সেনাবাহিনীর স্থাপনাসমূহে ভারী ক্ষেপণাস্ত্র এবং কঠিন ও গাইডেড জ্বালানি ব্যবহার করে হামলা চালানো হয়েছে। ‘খায়বার-শেকান’ ও ‘কিয়াম’ তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে আঘাত হানা হয়েছে সেসব জায়গায়।”
সূত্র : বিবিসি



