ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান লারিজানি নিহতের দাবি ইসরাইলের, যা বলছে তেহরান

একইসাথে বাসিজ কমান্ডার গোলামরেজা সোলাইমানিকে হত্যার কথাও দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ)।

নয়া দিগন্ত অনলাইন
আলি লারিজানি
আলি লারিজানি |সংগৃহীত

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তবে ইরান বলছে, তারা শিগগিরই এ ব্যাপারে বক্তব্য দেবেন।

একইসাথে বাসিজ কমান্ডার গোলামরেজা সোলাইমানিকে হত্যার কথাও দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ)।

মঙ্গলবার এক বিবৃতিতে কাৎজ বলেন, সোমবার রাতে ইসরাইলি হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার মৃত্যুর খবরটি তিনি ‘এইমাত্র’ জানতে পেরেছেন।

এদিকে, ইরানি গণমাধ্যম জানিয়েছে শীর্ষ কর্মকর্তা লারিজানি ‘শিগগিরই’ একটি বার্তা দেবেন।

ইরানের অন্তত দুটি সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

ইরানের তাসনিম ও মেহর সংবাদ সংস্থার পোস্টগুলোতে বলা হয়েছে, বার্তাটি ‘কয়েক মিনিটের মধ্যেই’ প্রকাশ করা হবে।

এদিকে, ইসরাইলি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন, আইডিএফ লারিজানিকে লক্ষ্যবস্তু করেছে।

সূত্র : বিবিসি