ইরানের রাজধানী তেহরানে মার্কিন-ইসরাইলি হামলায় ছয় শিশু নিহত হয়েছে।
ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, গত রাতে তেহরান প্রদেশে মার্কিন-ইসরাইলি হামলায় ১০ বছরের কম বয়সী চারজন মেয়ে ও দু’জন ছেলে নিহত হয়েছে।
প্রদেশটির বাহারেস্তান কাউন্টির একটি আবাসিক এলাকায় হামলার বিষয়ে আগের একটি খবরের সূত্র ধরে এই নতুন তথ্যটি প্রকাশ করা হয়েছে। আগের খবরে বলা হয়েছিল, ওই হামলায় ১৩ জন নিহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা



