তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু দাবি ইসরাইলের

ইসরাইলি সেনাবাহিনী ইরানের তেহরান ও লেবাননের বৈরুতে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা শুরু করেছে বলে দাবি করেছে। আইডিএফ জানিয়েছে, তারা উভয় দেশের সামরিক ও অবকাঠামোগত অবস্থানগুলোকে নিশানা করছে, যা চলমান উত্তেজনা আরো বাড়িয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ইসরাইলি সেনাবাহিনী আজ মঙ্গলবার জানিয়েছে, তারা ইরানের রাজধানী তেহরানে ‘ব্যাপক পরিসরে হামলা’ শুরু করেছে এবং একইসাথে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতেও হামলা চালিয়ে যাচ্ছে।

এই লড়াইয়ের অংশ হিসেবে ইসরাইল দাবি করেছে যে তারা ইরান ও লেবাননের হিজবুল্লাহ সংগঠনের সামরিক ও অবকাঠামোগত অবস্থানগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

ইসরাইলের এই হামলা চলমান উত্তেজনা ও সহিংসতাকে আরো উস্কে দিয়েছে।

আইডিএফ (ইসরাইল প্রতিরক্ষা বাহিনী) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে, তারা ইরানের রাজধানী তেহরানজুড়ে ইরানের ‘শাসন কাঠামো’র অবকাঠামোগুলোকে লক্ষ্য করে ব্যাপক হামলা শুরু করেছে।

একইসাথে তারা লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর স্থাপনার ওপর নতুন করে হামলাও চালাচ্ছে।

সূত্র : বাসস